বাংলা শিখছেন শাহরুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে শাহরুখ খানের চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে। ইদানীং নানা কারণেই একটু ঘন ঘন তাঁর কলকাতা আসা হচ্ছে। আর পশ্চিমবঙ্গ রাজ্যের শুভেচ্ছাদূত তিনি। শুধু তা-ই নয়, তিনি আইপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স দলের কর্ণধারও। কিন্তু শাহরুখ বাংলা ভাষাটা একেবারেই জানেন না। বাংলার মানুষের কথা বোঝার জন্য অন্যদের সাহায্য নিতে হয় তাঁকে।এবার শাহরুখ বাংলা ভাষা শেখার উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় একটি চলচ্চিত্র নগরের উদ্বোধনের সময় শাহরুখ বলেন, ‘আমি বাংলা শিখছি। এরপর যখন আসব, আশা করছি তখন বাংলায় কথা বলব।’