বাংলাদেশ, ভারত ও মিয়ানমারে ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ, ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও মিয়ানমারে আজ সোমবার সকালে রিখটার স্কেলে পাঁচ দশমিক নয় মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশে সকাল সোয়া নয়টার দিকে ভূকম্পনটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ১৩০ কিলোমিটার পূর্বে।ভূমিকম্পে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।