বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধু আমার এল একদিনচোখভরা তার ধু ধু হাহাকারবলল কেবল সহায়তা চাইবাঁচাতে হবে যে দেশটাকে তারবেদনা যদি বা না-ও থাকে তবুজানি আমি, কিছু করতেই হবেসকলের কাছে মিনতি জানাই আজ আমি তাইকয়েকটি প্রাণ এসো না বাঁচাইবাংলাদেশ, বাংলাদেশদেখছি সেখানে সকলই ধ্বস্তকত শত প্রাণ মরে নিঃশেষদেখিনি এমন বেদনা অশেষতোমরা সবাই দু হাত বাড়াও আর বুঝে নাওমানুষগুলোকে সহায়তা দাওবাংলাদেশ, বাংলাদেশদেখিনি কখনো এত দুর্যোগদেখছি সেখানে সকলই ধ্বস্তদেখিনি কখনো এত দুর্ভোগদোহাই তোমরা ফিরিও না মুখ, বলো এই কথামানুষগুলোকে দেব সহায়তাবাংলাদেশ, বাংলাদেশমনে হবে সে তো কোন সীমানায়, আমরা কোথায়কী করে বা একে ছুড়ে দিই ফেলেএত যে বেদনা রাখি দূরে ঠেলেদেবে না তোমরা ক্ষুধিতকে রুটি সামান্য দুটিমানুষগুলোকে সহায়তা দাওঅনুবাদ: সাজ্জাদ শরিফ