বাংলাদেশ অবজারভার বন্ধ করেছে মালিকপক্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহ্যবাহী ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজারভার বন্ধ করে দেওয়া হয়েছে। অবশ্য মালিকপক্ষ বলছে, পত্রিকাটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। পুনর্গঠন করে এটি আবার প্রকাশ করা হবে।অবজারভারের সাংবাদিক ও কর্মীরা জানিয়েছেন, আজ মঙ্গলবার পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দেয় মালিকপক্ষ। তবে এর আগে কর্মীদের অনেকের পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে।বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসের সঙ্গে অবজারভারের নাম জড়িয়ে আছে। পাকিস্তান প্রতিষ্ঠার পর ১৯৪৯ সালে পাকিস্তান অবজারভার নামে যাত্রা শুরু করে পত্রিকাটি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পত্রিকাটির নাম হয় বাংলাদেশ অবজারভার। দেশের স্বনামধন্য অনেক সাংবাদিকই একসময় এই পত্রিকাটিতে কাজ করেছেন।