বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১২ ও ১৩ অক্টোবর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয় বার্ষিক বিজ্ঞান মেলা। মেলায় জৈব গ্যাসের মাধ্যমে চলমান গ্যাস সমস্যার সমাধান, পরিবেশবান্ধব কীটনাশক, সমন্বিত চাষাবাদসহ বিভিন্ন প্রকল্প নিয়ে হাজির হয় খুদে বিজ্ঞানীরা। মেলায় উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রতন চন্দ্র ঘোষ, আবু বিন হাসান ও স্কুলের প্রধান শিক্ষক কর্নেল আনিসুর রহমান চৌধুরী। বিজ্ঞপ্তি।