বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ রামনরেশ সারওয়ান, মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ, তামিম ইকবাল, ড্যারেন ব্রাভো—এই পাঁচজন টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই।৭ সর্বোচ্চ সাতটি ছক্কা মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভো। যার পাঁচটিই গত বছর মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে।৮ ভিন্ন আট ভেন্যুতে হয়েছে দুই দলের আগের আটটি টেস্ট।১৪ এক সিরিজে সর্বোচ্চ ১৪টি উইকেট নিয়েছেন ক্যারিবীয় ফাস্ট বোলার পেদ্রো কলিন্স, ২০০৪ সালে।১৬ জন ক্রিকেটারের টেস্ট অভিষেক হয়েছে দুই দলের টেস্ট সিরিজে। এর নয়জনের অভিষেকই ২০০৯ সালে কিংসটাউন টেস্টে।১৭ চার ম্যাচে ১৭টি ডিসমিসাল নিয়ে সেরা উইকেটকিপার ওয়েস্ট ইন্ডিয়ান রিডলি জ্যাকবস।২৪.৮ প্রতি ২৪.৮ বলে একটি করে উইকেট পেয়েছেন ইলিয়াস সানি। দুই দেশের সিরিজে সবচেয়ে ভালো স্ট্রাইক রেট এটিই।৩২ ২০০৪ সালে কিংস্টনে অপরাজিত ২৬১ রান করার পথে ৩২টি বাউন্ডারি মেরেছিলেন রামনরেশ সারওয়ান। ইনিংসে সবচেয়ে বেশি চার মারার রেকর্ড।২৬২* সর্বোচ্চ জুটি। ২০০৪ সালে কিংস্টনে প্রথম ইনিংসে অপরাজিত ২৬১ রান করার পথে পঞ্চম উইকেটে চন্দরপলকে নিয়ে এই জুটি গড়েছিলেন সারওয়ান। গ্রন্থনা: মোহাম্মদ সোলায়মান