বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক ১৫-১৬ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) বৈঠক বসছে। এতে বিশ্বব্যাংক, এডিবি, ডিএফআইডি, কানাডার সিডা, ইউএসএআইডি এবং ডেনমার্কসহ উন্নয়ন-সহযোগী দেশ ও সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভিশন-২১, দারিদ্র্য নিরসন কৌশল-২ (পিআরএফ) ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে।অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে উন্নয়ন দরকার, এ ব্যাপারে উন্নয়ন-সহযোগী দেশ ও সংস্থাগুলোর জানা প্রয়োজন। এ লক্ষ্যেই বৈঠকটি করা হবে।