বাংলাদেশ উৎসবে দুই বাংলার শিল্পী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন প্রাঙ্গণে শুরু হয়েছে ‘বাংলাদেশ উৎসব’। বাংলাদেশ উপহাইকমিশন আয়োজিত এই উৎসব শুরু হয়েছে ১৬ ডিসেম্বর। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর তাতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ও কলকাতার শিল্পীরা। উপহাইকমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে এই উৎসবে যোগ দিচ্ছেন ফরিদা পারভীন, খায়রুল আনাম শাকিল, লাইসা ইসলাম, ফাহমিদা নবী, অদিতি মহসিন, শামা রহমানসহ কুষ্টিয়ার লালন একাডেমি, চট্টগ্রামের সংগীত ভবন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শিল্পীরা। এ ছাড়া কলকাতার শিল্পীদের মধ্যে রয়েছেন হৈমন্তী শুক্লা, শ্রাবণী সেন, লোপামুদ্রা মিত্রসহ আরও অনেকে।