বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর ১২ দিনের যৌথ অনুশীলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৪ থেকে ১৫ নভেম্বর বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের যৌথ সামরিক অনুশীলন ভারতে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো ব্যাটালিয়ন ও ভারতীয় সেনাবাহিনীর ২১ প্যারস্যুট ব্রিগেডের সদস্যরা অংশ নেবেন।আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার বলা হয়, ১২ দিনব্যাপী যৌথ অনুশীলনে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে প্যারাস্যুট জাম্প, ছোট দলের কার্যক্রম, প্রশিক্ষণে হেলিকপ্টারের ব্যবহার প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলাই এই যৌথ অনুশীলনের মূল লক্ষ্য। এই অনুশীলনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ সদস্যবিশিষ্ট একটি দল লেফটেন্যান্ট কর্নেল মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে আজ বিকেলে কলকাতার উদ্দেশে বিমানযোগে ঢাকা ত্যাগ করেছে।