বাংলাদেশ ও মিয়ানমারের সচিব পর্যায়ের বৈঠক শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ-মিয়ানমার যৌথ বাণিজ্য কমিশনের দুই দিনের বৈঠক আজ বুধবার ঢাকায় শুরু হয়েছে। সচিব পর্যায়ের এ বৈঠকে বাংলাদেশের ২২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন। আর মিয়ানমারের ১৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির বাণিজ্যসচিব অং গুটুন। সকাল ১০টার দিকে রাজধানীর হোটেল শেরাটনে এ বৈঠক শুরু হয়। মিয়ানমার থেকে বিদ্যুত্ ও চাল আমদানি এবং চাষাবাদের জন্য মিয়ানমার থেকে ইজারা ভিত্তিতে জমি নেওয়ার বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে। এ ছাড়া অপ্রচলিত নৌযানের মাধ্যমে পণ্য পরিবহন শুরু, সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ, চট্টগ্রাম সিটুওয়ে রোডে সরাসরি সীমান্ত বাণিজ্য শুরু এবং বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়গুলো নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।