বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিষয়ক শাখার উপ-রেজিস্ট্রার ফারুক আহম্মেদ আজ রোববার প্রথম আলোকে বলেন, গত ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ভর্তি পরীক্ষার জন্য ২, ৩, ৯ ও ১০ ডিসেম্বরে চারটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। ফারুক আহম্মেদ আরও বলেন, একই দিন একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাতে পরীক্ষা না পড়ে—এ জটিলতা নিরসনে গতকাল শনিবার ঢাকায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩ ডিসেম্বর শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। ঈদুল ফিতরের পর থেকে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হবে।