বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রী লাঞ্ছনার ঘটনায় একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রী লাঞ্ছিত হওয়ার ঘটনায় গতকাল শুক্রবার রাতে মো. আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শামছুদ্দিন জানান, ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে সন্ত্রাসীদের হাতে দুই ছাত্রী লাঞ্ছিত এবং ছয় ছাত্র আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরের দিন বিশ্ববিদ্যালয় প্রশাসন সাতজনকে আসামি করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলার আসামিরা হলেন মো. আলম, জীবন, আজিজুল, সুমন, শাহীন, লিখন ও মুজাফির।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকি আসামিদের ধরতে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।