বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি-কার্যক্রম আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছে ভর্তি পরীক্ষা কমিটি।ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক বোরহান উদ্দিন জানান, ভর্তি পরীক্ষায় মেধার ভিত্তিতে ৮৮৫ জনের মেধাতালিকা এবং আরও ৮৮৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। মেধাতালিকাভুক্ত প্রার্থীদের আগামী ১৪ ডিসেম্বর সকাল নয়টা থেকে বেলা দুইটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে উপস্থিত হয়ে রিপোর্ট ও অনুষদভিত্তিক অপশন প্রদান করতে হবে। এরপর আগামী ১৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে চারটার মধ্যে একই জায়গা থেকে নির্ধারিত মূল্যে স্বাস্থ্য পরীক্ষাপত্র ও রেজিস্ট্রেশন ফরম নিতে হবে। পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বোর্ড দ্বারা নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা শেষ করে এবং রেজিস্ট্রেশন ফরম পূরণ করার পর ওই দিন উল্লিখিত সময়ের মধ্যে নির্ধারিত স্থানে ভর্তির কাজ শেষ করতে হবে।ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.bau.edu.bd) ও যেকোনো মুঠোফোনের মাধ্যমে জানা যাবে। ফলাফল জানতে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে BAURESASN লিখে ৯৯৩৪ নম্বরে পাঠিয়ে দিতে হবে।