বাংলাদেশ ক্রিকেটে বিশ্বকাপ জিতবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার নীতি-নৈতিকতা এবং শারীরিক ও মানসিক মেধাসম্পন্ন জাতি গঠনে ক্রীড়া ও সংস্কৃতির প্রতি সমর্থন অব্যাহত রাখবে। বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের একদিনের আন্তর্জাতিক মর্যাদা লাভের সাফল্যে আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের সদস্যদের মধ্যে ‘শুভেচ্ছা চেক’ বিতরণকালে তিনি একথা বলেন। খবর বাসসের।বাংলাদেশ জাতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দলের সাম্প্রতিক ধারাবাহিক অসাধারণ সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী অদূর ভবিষ্যতে এ দেশের নিশ্চিত বিশ্বকাপ ক্রিকেট জয়ের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি ২০১১ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রকে নয় উইকেটে হারানোর পাশাপাশি দেশের জন্য সম্মান বয়ে আনায় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানান।খেলাধুলার প্রতি সরকারের বিশেষ পৃষ্ঠপোষকতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সমর্থন ছাড়া খেলাধুলার উন্নয়ন সম্ভব নয়।দেশের ক্রীড়া ক্ষেত্রে নারীদের অগ্রগতির প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নারীরা খেলাধুলা, শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সামনের দিকে এগোতে তাদের সহযোগিতা প্রয়োজন।’ খেলাধুলার সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমার পিতা, ভাই ও ভাইদের স্ত্রীরা ক্রীড়াবিদ ছিলেন। ফলে আমরা সরকারে বা বিরোধী দল যেখানেই থাকি না কেন, খেলাধুলার প্রতি আমাদের সব সময় আগ্রহ থাকে।’বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের খেলোয়াড়দের সামর্থ্য নিয়ে কিছু লোকের সংশয় ছিল। তবে ইতিমধ্যে খেলোয়াড়েরা যোগ্যতা প্রমাণ করায় এখন আর কেউ এ নিয়ে প্রশ্ন তুলতে পারে না।’ তিনি বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওডিআই ও টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা লাভ করে। আবার যথাযথ পৃষ্ঠপোষকতার কারণে আমাদের এই আমলেও জাতীয় মহিলা ক্রিকেট দল ওডিআই মর্যাদা লাভ করেছে।’প্রধানমন্ত্রী বলেন, সরকার পর্যটন নগর কক্সবাজারে এক লাখ দর্শক ধারণের উপযোগী একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে এবং স্টেডিয়ামের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে জমি বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী ১৮ সদস্যের জাতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের প্রত্যেকের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন।জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি মোস্তাফা কামাল ও মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুনসহ দলের সদস্যরা উপস্থিত ছিলেন।