বাংলাদেশ গণিত দলের জন্য শুভ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আরও কৃতিত্বপূর্ণ হবে’জামিলুর রেজা চৌধুরীসভাপতি, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটিএ বছর ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ আমাদের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। আমরা যখন প্রায় নয় বছর আগে যাত্রা শুরু করি, তখন আমাদের লক্ষ্য ছিল ২০১০ সালের মধ্যে একটি মেডেল অর্জন করা। অত্যন্ত আনন্দের বিষয়, আমরা গত বছর ব্রেমেনে সেটা অর্জন করেছি। আমাদের আশা, এ বছর বাংলাদেশ দলের পারফরম্যান্স আরও কৃতিত্বপূর্ণ হবে। দলের সব সদস্যের জন্য থাকল আমার শুভ কামনা।‘আগের চেয়ে আরও ভালো ফল করবে’মো. ইয়াছিন আলীব্যবস্থাপনা পরিচালকডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডকাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠেয় ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) আসরে সারা বিশ্বের সামনে মেধা ও যোগ্যতা প্রমাণ করতে বাংলাদেশের লাল-সবুজের পতাকা নিয়ে যাচ্ছে আমাদের পাঁচজন খুদে গণিতবিদ। শিক্ষার্থীদের গণিতের মেধা যাচাইয়ের আন্তর্জাতিক সবচেয়ে বড় এই আসরে আমাদের শিক্ষার্থীদের এবারকার অংশগ্রহণ ষষ্ঠবারের মতো। জার্মানিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের সুবর্ণজয়ন্তীর গত আসরে সামিন রিয়াসাত ও নাজিয়া চৌধুরী প্রথমবারের মতো ব্রোঞ্জপদক লাভ করেছে। প্রতিবছরই আইএমওতে আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করছে। আশা করছি, এবার আগের চেয়ে আরও ভালো ফল করবে আমাদের খুদে গণিতবিদেরা।ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক সহায়তায় বিগত বছরগুলোয় গণিত অলিম্পিয়াডের আয়োজন বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে গণিতকে উৎসব হিসেবে পরিচিত করে তুলেছে। দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি করতে ডাচ্-বাংলা ব্যাংকের এই প্রচেষ্টা দেশবাসীর প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে। ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে যাওয়া এই পাঁচজন খুদে গণিতবিদের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষ থেকে অনেক শুভ কামনা ও অভিনন্দন রইল।গণিত উৎসবের জয় হোক।‘দেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে’মুহম্মদ জাফর ইকবালসহসভাপতি, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটিআমরা ষষ্ঠবারের মতো আমাদের ছেলেমেয়েদের আইএমওতে পাঠাচ্ছি বাংলাদেশের লাল-সবুজের পতাকা নিয়ে। আমি আশা করছি, আমাদের ছেলেমেয়েরা তাদের চেষ্টার পুরোটাই সেই প্রতিযোগিতায় ঢেলে দেবে। গতবার আমরা পদক নিয়ে এসেছিলাম। কাজেই বলতে কোনো সংকোচ নেই যে এবার আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা আশা করি, সারা পৃথিবীর সামনে আমাদের প্রতিযোগীরা আমাদের দেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে। আমাদের এই গৌরবের পথযাত্রায় সহযোগী বাংলাদেশ গণিত দলের সদস্যদের জন্য রইল আমার আন্তরিক শুভ কামনা।‘খুদে গণিতবিদেরা তাদের মেধার স্বাক্ষর রাখুক’মোহাম্মদ কায়কোবাদসদস্য, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটিআমাদের ছোট ছোট ছেলেমেয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতায় অংশ নিয়ে, পদক অর্জন করে প্রমাণ করেছে যে একমাত্র উদ্বৃত্ত জনসংখ্যার দেশের অগ্রগতি বিশ্বমানের শিক্ষা দিয়ে একে জনসম্পদে পরিণত করার মাধ্যমেই হতে পারে। আমি এই খুদে সৈনিকদের, তাদের যোগ্য কোচকে এবং আমাদের গণিত অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত সবাইকে এ উন্নয়নে অনুকূল সংস্কৃতিকে ক্রমেই বেগবান করার জন্য অভিনন্দন জানাই। এবারের গণিত অলিম্পিয়াডে আমাদের খুদে গণিতবিদেরা তাদের মেধার স্বাক্ষর রাখুক—এই কামনা করি। ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশ নিতে যাওয়া বাংলাদেশ গণিত দলের জন্য আমার শুভ কামনা রইল।‘দেশবাসীর সমর্থন ও দোয়া চাই’মাহবুব মজুমদারকোচ, বাংলাদেশ গণিত দলগত বছরের মতো এবারও আমাদের শিক্ষার্থীরা ভালো করবে, এ ব্যাপারে আমি যথেষ্ট আশাবাদী। আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশিদের জন্য গর্ব। তারা বিশ্বের মাঝে আমাদের দেশের ভালো নানা বিষয় তুলে ধরে। তারা সত্যিকার অর্থেই মেধাবী। তারা নিজেরা যথেষ্ট পরিশ্রমী ও সৎ। বিভিন্ন স্থানে তারা অন্যদের নানা ক্ষেত্রে সহযোগিতা করে। আমাদের প্রত্যাশা, দেশের জন্য ভবিষ্যতে ভালো অনেক কিছুই করবে তারা। এ বছরের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ফলাফল যা-ই হোক, আমাদের শিক্ষার্থীদের প্রতি দেশবাসীর সমর্থন ও দোয়া চাই।‘আমরাও পারি!’সামিন রিয়াসাত৫০তম আইএমওতে ব্রোঞ্জপদক বিজয়ী বাংলাদেশ গণিত দলের সদস্যকাজাখস্তানে অনুষ্ঠেয় ৫১তম আইএমওতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারিক আদনান, হক মুহাম্মদ ইশফাক, প্রাণন রহমান খান, জুবায়ের আর নাফিসা আনজুম। এবারের জাতীয় অলিম্পিয়াড ও ক্যাম্পের প্রশ্ন অন্যবারের তুলনায় কঠিন ছিল, তার পরও সবাই দেখিয়েছে ‘আমরাও পারি!’ গতবারের সাফল্যের পর তাই এবার এ দলকে নিয়ে সবার প্রত্যাশা বেশি হওয়াই স্বাভাবিক। কিন্তু তাই বলে মানসিক চাপের মধ্যে থাকলে চলবে না; প্রত্যেকে যেন নিজের সেরাটা দিতে পারো, কেবল তা-ই মাথায় রাখতে হবে। তাহলেই সফলতা আসবে। আর আইএমও কিন্তু শুধু একটা পরীক্ষা নয়, এটা সারা পৃথিবীর গণিতপ্রেমী শিক্ষার্থীদের একটা মিলনমেলা। পৃথিবীর সামনে নিজের দেশের প্রতিনিধিত্ব করার এমন সুযোগ পেয়ে সবাই এর সদ্ব্যবহার করবে—এমনটাই আশা করছি। তোমাদের হাত ধরে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে—আমরা সেই স্বপ্নই দেখি। তোমাদের জন্য একরাশ শুভ কামনা।‘আমরা সবাই বেশ আশাবাদী’নাজিয়া চৌধুরী৫০তম আইএমওতে ব্রোঞ্জপদক বিজয়ী বাংলাদেশ গণিত দলের সদস্যবাংলাদেশ ষষ্ঠবারের মতো আইএমওতে অংশ নিতে যাচ্ছে। এ জন্য বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত সব শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও মুভার্সদের জানাই অভিনন্দন। কাজাখস্তানে ৫১তম আইএমওতে অংশ নেওয়া বাংলাদেশ গণিত দলের জন্য আমার অনেক অনেক শুভকামনা। প্রতিবছরই বাংলাদেশ দলের পারফরম্যান্সে প্রশংসনীয় অগ্রগতি ঘটছে। এ বছরও তার ব্যতিক্রম ঘটবে না—এমনটাই আশা করছি। এবারের দলের প্রত্যেকেই অনেক বছর ধরে গণিত অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত। আইএমও সামনে রেখে তারা অনেক পরিশ্রম করেছে। জাতীয় অলিম্পিয়াড ও ক্যাম্পে তারা অনেক কঠিন সমস্যার সুন্দর সমাধান করেছে। তাই এবারের দল নিয়ে আমরা সবাই বেশ আশাবাদী। তাদের জন্য সবাই দোয়া করবেন, যেন তারা বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে নিয়ে যেতে পারে অনন্য উচ্চতায়।