বাংলাদেশ গণিত দলের জন্য শুভকামনা
আরও ভালো ফল বয়ে আনবেজামিলুর রেজা চৌধুরীসভাপতি, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটিএ বছর ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দল সপ্তমবারের মতো অংশগ্রহণ করছে।গত কয়েক বছর আমাদের প্রতিযোগীদের পারফরমেন্স উন্নতির পথে। দেশব্যাপী গণিত উৎসব আয়োজনের মাধ্যমে আমরা হাজার হাজার তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে স্কুল ও কলেজ পর্যায়ে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি করতে পেরেছি। ফলে আমাদের কিছু প্রতিযোগী বিশ্ব প্রতিযোগিতায় অংশ নিয়ে অন্যান্য দেশের শীর্ষস্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। আমাদের স্বপ্ন ছিল, ২০১০ সালের মধ্যেআমরা পদক অর্জন করব। তাও আমরা পূরণ করতে পেরেছি। আমি আশা করব, এবার যে দলটি নেদারল্যান্ডে অনুষ্ঠেয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে যাচ্ছে তারা আরও ভালো ফল বয়ে আনবে। আমি দলটির জন্য শুভকামনা করছি। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেকে এস তাবরেজব্যবস্থাপনা পরিচালক, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডশিক্ষা ও বিজ্ঞানের সবচেয়ে বড় এবং মর্যাদাকর আসর হচ্ছে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। নেদারল্যান্ডের আমস্টারডামে অনুষ্ঠেয় ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) আসরে সারা বিশ্বের সামনে মেধা ও যোগ্যতা প্রমাণ করতে বাংলাদেশের লাল-সবুজের পতাকা নিয়ে যাচ্ছে আমাদের ছয়জন খুদে গণিতবিদ। শিক্ষার্থীদের গণিতের মেধা যাচাইয়ের আন্তর্জাতিক সবচেয়ে বড় এই আসরে আমাদের শিক্ষার্থীদের এবারকার অংশগ্রহণ সপ্তমবারের মতো।জার্মানিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের সুবর্ণজয়ন্তীর আসরে সামিন রিয়াসাত ও নাজিয়া চৌধুরী প্রথমবারের মতো এবং দ্বিতীয়বারের মতো গতবার কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত ৫১তম আইএমওতে তারিক আদনান ব্রোঞ্জপদক লাভ করেছে। বিগত বছরের মতো এবারও আইএমওতে আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব দেশের আপামর জনসাধারণের কাছে অব্যাহতভাবে প্রসিদ্ধি লাভ করেছে। সর্বমহলে প্রশংসিত হচ্ছে এই সুসংগঠিত আয়োজন। প্রতিবছরই এ আয়োজনের পরিসর বেড়ে চলেছে। ডাচ্-বাংলা ব্যাংক ধারাবাহিকভাবে এ আয়োজন সম্পাদনে প্রয়োজনীয় সম্পূর্ণ আর্থিক সহযোগিতা করে আসছে। দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি করতে ডাচ্-বাংলা ব্যাংকের এই প্রচেষ্টা দেশবাসীর প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে। ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে যাওয়া এই ছয়জন খুদে গণিতবিদের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষ থেকে অনেক শুভকামনা ও অভিনন্দন রইল। গণিত উৎসবের জয় হোক।চেষ্টার পুরোটাই প্রতিযোগিতায় ঢেলে দেবেমুহম্মদ জাফর ইকবালসহসভাপতি, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটিআমরা সপ্তমবারের মতো আমাদের ছেলেমেয়েদের আইএমওতে পাঠাচ্ছি বাংলাদেশের লাল-সবুজের পতাকা দিয়ে। আমি আশা করছি, আমাদের ছেলেমেয়েরা তাদের চেষ্টার পুরোটাই প্রতিযোগিতায় ঢেলে দেবে। গত দুইবার আমরা পদক নিয়ে এসেছিলাম। কাজেই বলতে কোনো সংকোচ নেই যে এবার আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা আশা করি, পৃথিবীর সামনে আমাদের প্রতিযোগীরা আমাদের দেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরবে। আমাদের এই গৌরবের পথযাত্রায় সহযোগী বাংলাদেশ গণিত দলের সদস্যদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা। সাফল্য লাভ করে জাতির মুখে হাসি ফোটাবেমোহাম্মদ কায়কোবাদসদস্য, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটিআন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের মতো মর্যাদাকর মেধাভিত্তিক প্রতিযোগিতায় আমাদের খুদে গণিতপ্রেমীরা সপ্তমবারের মতো বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়াচ্ছে জেনে খুব গর্ববোধ করছি। আমাদের ছেলেমেয়েরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। এই প্রতিযোগিতায় পদক পাওয়া সহজ কথা নয়; কিন্তু তারা তা করেছে। প্রতিবছরই তাদের পারফরমেন্সের অগ্রগতি হচ্ছে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কর্মিবাহিনী আমাদের ছাত্রদের জন্য গণিত ইশকুল, গণিত ক্যাম্প আয়োজনের মাধ্যমে তাদের আগ্রহ বৃদ্ধি করেছে। এমন একটি সাহসী সংস্কৃতির অংশীদার হয়ে নিজেকে ধন্য মনে করছি। আশা করি, এ প্রতিযোগিতায় আমাদের ছেলেমেয়েরা লাল-সবুজের পতাকা তুলে ধরবে, প্রতিযোগিতায় ভালো করে অন্যান্য দেশের সমীহ অর্জন করবে। আমাদের সংস্কৃতি বহির্বিশ্বে তুলে ধরবে। এই প্রতিযোগিতায় সাফল্য লাভ করে গোটা জাতির মুখে হাসি ফোটাবে—এ কামনা রইল।দেশের জন্য ভালো কিছু করবেমাহবুব মজুমদারকোচ, বাংলাদেশ গণিত দলগত বছরের মতো এবারও আমাদের শিক্ষার্থীরা ভালো করবে, এ ব্যাপারে আমি যথেষ্ট আশাবাদী। আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশিদের জন্য গর্ব। তারা বিশ্বের মাঝে আমাদের দেশের ভালো নানা বিষয় তুলে ধরে। তারা সত্যিকার অর্থেই মেধাবী। তারা নিজেরা যথেষ্ট পরিশ্রমী ও সৎ। বিভিন্ন স্থানে তারা অন্যদের নানা ক্ষেত্রে সহযোগিতা করে। আমাদের প্রত্যাশা, দেশের জন্য ভালো কিছু করবে তারা। এ বছরের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ফল যা-ই হোক, আমাদের শিক্ষার্থীদের প্রতি দেশবাসীর সমর্থন ও দোয়া চাই।আমরা ক্রমশই উন্নতি করে চলেছিসামিন রিয়াসাতক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়৫০তম আইএমওতে বাংলাদেশ গণিত দলের সদস্য, ব্রোঞ্জপদক বিজয়ীহাঁটি হাঁটি পা পা করে আইএমওতে বাংলাদেশের ছয়টি বছর পূর্ণ হতে চলল। এই যেন সেদিন বাংলাদেশের প্রথম আইএমওতে যাওয়ার কাহিনি অধীর আগ্রহ নিয়ে পড়ছিলাম। এই কয়টি বছরে আমাদের অর্জনের ঝুলি কিন্তু খুব সামান্য নয়; গতবার আমরা একটি মাত্র পয়েন্টের জন্য সিলভার মেডেল পাইনি। আমরা ক্রমশই উন্নতি করে চলেছি, আর কোনো দেশ সম্ভবত এত দ্রুত এত ভালো করেনি। অসংখ্য ধাপ অতিক্রম করে এবারের তরুণ দলটি বাছাই হয়েছে। তারা ইতিমধ্যেই জাতীয় অলিম্পিয়াড এবং ক্যাম্পে অনেক কঠিন সমস্যা সমাধান করে কৃতিত্বের পরিচয় দিয়েছে। ইনশাআল্লাহ মেধার সর্বোচ্চ লড়াইয়ে আমাদের খুদে গণিতবিদেরা আবারও দেশের নাম উঁচুতে তুলে ধরবে। তবে ফল যা-ই হোক না কেন, তারা এই বয়সে দেশের জন্য যা করছে তা থেকেই আমরা অনেক কিছু শিখতে পারি। সবাই তাদের জন্য দোয়া করবেন। তোমাদের হাত ধরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাক এই প্রত্যাশা রাখি।দলের সবাই তাদের শ্রেষ্ঠ পারফরমেন্স দিকনাজিয়া চৌধুরীম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)৫০তম আইএমওতে বিজয়ী বাংলাদেশ গণিত দলের সদস্য, ব্রোঞ্জপদকআন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে সপ্তমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। এই উপলক্ষে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রাকিবশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় এ প্রতিযোগিতায় প্রতিবছরই বাংলাদেশ দলের প্রশংসনীয় অগ্রগতি ঘটছে। এ বছরও তার ব্যতিক্রম হবে না আশা করি। বিশেষত এ বছরের দলের প্রত্যেকেই তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে দলে জায়গা করে নিয়েছে এবং আইএমও সামনে রেখে তারা নিয়মিত কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে। সবাই শ্রেষ্ঠ পারফরমেন্স দিক এবং আমাদের লাল-সবুজের পতাকা আরও ওপরে তুলে ধরুক, সবাই এই দোয়া করবেন।সাফল্যের ক্রমবর্ধমান ধারা বজায় রাখবেতারিক আদনান মুনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়৫১তম আইএমওতে বাংলাদেশ গণিত দলের সদস্য, ব্রোঞ্জপদক বিজয়ীবছর ঘুরে আবার শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য নির্বাচিত বাংলাদেশ গণিত দলের সব সদস্যকে জানাই অভিনন্দন। সেই সঙ্গে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত সব প্রশিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও মুভার্সকে অভিনন্দন জানাচ্ছি এ বছরের কার্যক্রম সফল করার জন্য। আমাদের গণিত দলের চারজন বয়সে নবীন এবং প্রথমবারের মতো আইএমওতে অংশ নিলেও তারা দীর্ঘদিন ধরে গণিত অলিম্পিয়াড ও গণিত ক্যাম্পের সঙ্গে যুক্ত থেকে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। এ বছর প্রশিক্ষক ও মেন্টর হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে গণিত ক্যাম্পে সার্বক্ষণিক থাকার সুযোগ হওয়ায় আমি খুব কাছ থেকে দেখেছি আমাদের দলের সদস্যরা কতটা মেধাবী ও পরিশ্রমী। তারা ক্যাম্পের চাপ ও কঠিন সব সমস্যা সমাধানের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েই গণিত দলে জায়গা করে নিয়েছে। আমি বিশ্বাস করি, তারা তাদের সেরাটা দিতে পারলে বাংলাদেশ গণিত দল বিগত যেকোনো সময়ের চেয়ে এ বছর ভালো করবে এবং সাফল্যের ক্রমবর্ধমান ধারা বজায় রাখবে। বাংলাদেশ গণিত দল দেশের পতাকাকে আরও উঁচুতে নিয়ে যাবে এই প্রত্যাশা করছি। গণিত দলের জন্য রইল শুভকামনা।