বাংলাদেশ গ্যাস ফিল্ডে নিয়োগের অনিয়ম তদন্তে কমিটি
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সংসদীয় একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই কমিটি গঠন করা হয়।বৈঠকের পর কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৩১টি শূন্য পদে ৩১ জন নিয়োগ করার কথা। কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে ১৪৩ জনকে। বিষয়টি তদন্তের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ইসরাফিল আলমকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে। কমিটির সদস্য করা হয়েছে ওমর ফারুক চৌধুরী ও শেখ ফজলে নূর তাপসকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।প্রসঙ্গত, ২০ এপ্রিল প্রথম আলোয় ‘৩১ শূন্য পদে ১৪৩ নিয়োগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল।সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ইসরাফিল আলম, নিলুফার জাফর উল্লাহ, আবদুল কাদের খান, ওমর ফারুক চৌধুরী, শেখ ফজলে নূর তাপস ও আবদুল্লাহ আল ইসলাম অংশ নেন।