বাংলাদেশ ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে পাঁচ দিনের সফর শেষে আজ শুক্রবার সকালে ঢাকা ছেড়ে গেছেন ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে। দ্রুক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।ভুটানের প্রধানমন্ত্রী গত সোমবার বাংলাদেশ সফরে আসেন। তাঁর সঙ্গে ১৯ জনের একটি প্রতিনিধিদলও আসে। এ সফরকালে তিনি রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।