বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের বৈঠক ১৫ ও ১৬ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের উন্নয়ন সহযোগীদের সংগঠন বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের বৈঠক আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে। বৈঠকে বিদ্যুত্ ও জ্বালানি খাতে মহাপরিকল্পনা বাস্তবায়ন ও নদীখননে দাতাদের কাছ থেকে সহায়তা চাওয়া হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সম্মেলনের এক প্রস্তুতি বৈঠক শেষে সাংবাদিদের এ কথা জানানো হয়। বৈঠকে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারও উপস্থিত ছিলেন।