বাংলাদেশ ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুত্ পেতে পারে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, ত্রিপুরা থেকে বাংলাদেশ ১০০ মেগাওয়াট বিদ্যুত্ পেতে পারে। ২০১২ সালের মধ্যে ওই রাজ্যে প্রস্তাবিত ৭৪০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র স্থাপনের মাধ্যমে বাংলাদেশে এই বিদ্যুত্ রপ্তানি সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আজ শনিবার ঢাকায় ইন্দো-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (আইবিসিসিআই) এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। খবর বাসসের।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত রজিত মিত্র, আইবিসিসিআইয়ের সভাপতি মতলুব আহমেদ ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এম এ লতিফ প্রমুখ। সভায় স্থানীয় ব্যবসায়ী ও আইবিসিসিআইয়ের সদস্যরা দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ আরও জোরদার করতে কিছু পদক্ষেপের প্রস্তাব করেন।মুখ্যমন্ত্রী বলেন, ‘২০১২ সালের প্রথমদিকে ত্রিপুরায় ৭৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুেকন্দ্র স্থাপন করা হবে। এই পুরো বিদ্যুত্ ব্যবহার করার মতো শিল্প স্থাপনা তাঁর রাজ্যে আগামী ১৫ বছরের মধ্যে হবে না। তাই দুই দেশের মধ্যে সমঝোতা হলে আমাদের উদ্বৃত্ত বিদ্যুত্ বাংলাদেশে রপ্তানি করতে পারব।’প্রস্তাবিত এই বিদ্যুেকন্দ্র নির্মাণে ভারি যন্ত্রপাতি পরিবহনে ভারতকে আশুগঞ্জ বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ায় তিনি বাংলাদেশকে ধন্যবাদ জানান। মানিক সরকার বলেন, আগামী মাসে একটি দল আশুগঞ্জ-আখাউড়া সড়কের সেতুগুলোর আবস্থা দেখতে এখানে আসবে এবং তারা এগুলোর উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ করবে।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরের ভবিষ্যত্ সাফল্যের ব্যাপারে উচ্চাশা পোষণ করে মুখ্যমন্ত্রী বলেন, যৌথ ইশতেহারে দুই দেশের জনগণের দীর্ঘস্থায়ী প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।