বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী শ্রীলঙ্কা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে সরকারি পর্যায়ে ওষুধ আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে শ্রীলঙ্কা। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী মেইথরিপালা সিরিসেনা সাক্ষাৎ করে এ আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। খবর বাসসের।বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে শ্রীলঙ্কার আগ্রহের প্রশংসা করেন শেখ হাসিনা। তিনি শ্রীলঙ্কায় বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর জন্য বিডিং ডকুমেন্টে রেজিস্ট্রেশনের শর্তাবলি সহজ করার অনুরোধ জানান।প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে মেডিসিন বিভাগে লেখাপড়ার জন্য শ্রীলঙ্কার জন্য সাতটি আসন রয়েছে। এ ছাড়া, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মেডিসিনসহ বিভিন্ন বিভাগে শ্রীলঙ্কার পাঁচ শতাধিক শিক্ষার্থী রয়েছেন।এ সময় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।