বাংলাদেশ থেকে ছয় হাজার মৎস্যজীবী নেবে মালয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মালয়েশিয়া বাংলাদেশ থেকে ছয় হাজার মৎস্যজীবী নেওয়ার কথা জানিয়েছে। এ ব্যাপারে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে তাঁর কথা হয়েছে।সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত চতুর্থ কলম্বো প্রসেস সম্মেলন-২০১০-এর প্রস্তুতি সম্মেলন শেষে আজ বুধবার দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মন্ত্রী এ কথা জানান।মন্ত্রী বলেন, চতুর্থ কলম্বো প্রসেস সম্মেলন ২০১১ সালের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হবে। এ বছর সম্মেলন হওয়ার কথা থাকলেও সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর অনুরোধে সম্মেলন পেছানো হয়েছে। মন্ত্রী বলেন, প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি নতুন বাজার খোঁজার চেষ্টা চলছে।বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণসচিব জাফর আহমেদ খান এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী।উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় শ্রমিক নেওয়া বন্ধ ছিল। দেড় বছর বন্ধ রাখার পর মালয়েশিয়া আবার বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার আগ্রহ দেখাল।