বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেবে লিবিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ থেকে লিবিয়ায় সুষ্ঠুভাবে জনশক্তি পাঠানোর জন্য একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। এতে লিবিয়া ও বাংলাদেশের তিনজন করে সদস্য থাকবেন। এ কমিটি পর্যায়ক্রমে তিন মাস পরপর ঢাকা ও লিবিয়ায় বৈঠক করবে।এ ছাড়া লিবিয়া বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে। একই সঙ্গে বাংলাদেশ থেকে দক্ষ নির্মাণশ্রমিক, কৃষিকর্মী, চিকিত্সক ও প্রকৌশলী নেবে লিবিয়া। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রোটিং এজেন্সির (বায়রা) সভাপতি গোলাম মোস্তফা এসব তথ্য জানান ।সম্প্রতি তিনি লিবিয়া সফর শেষে দেশে ফিরেছেন।