বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার প্রস্তাব পাপুয়া নিউগিনির
বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছে পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনির শ্রম ও শিল্পমন্ত্রী মার্ক মাইপাকাই বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জাফর আহমেদ খানের সঙ্গে আজ এক বৈঠকে এ আগ্রহের কথা জানান।বৈঠকে মার্ক মাইপাকাই বাংলাদেশ থেকে গ্যাস উত্তোলন ও নির্মাণ খাতে শ্রমিক এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেওয়ার আগ্রহের কথা জানান। এ জন্য দেশটিতে একটি অনারারি কনসাল কার্যালয় খোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের সহায়তা কামনা করেন তিনি।জাফর আহমেদ খান প্রথম আলোকে জানান, বাংলাদেশের চেয়ে প্রায় পাঁচগুণ বড় দেশ পাপুয়া নিউগিনির লোকসংখ্যা মাত্র ৬০ লাখ। দেশটিতে সম্প্রতি গ্যাস আবিষ্কার, উত্তোলন ও নির্মাণ খাতে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। তাঁরা বাংলাদেশ থেকে গ্যাস এবং নির্মাণ খাতের শ্রমিক নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এ জন্য সেখানে একটি কার্যালয় স্থাপনের জন্যও তাঁরা প্রস্তাব করেন।