বাংলাদেশ দল চট্টগ্রামে
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ এক দিনের ম্যাচ ও একটি টেস্ট ম্যাচ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দল আজ বুধবার বেলা সোয়া একটার দিকে চট্টগ্রাম এসে পৌঁছেছে। বিকেলে যাবে ইংল্যান্ড দলও। আগামী শুক্রবার চট্টগ্রামে দুই দলের শেষ এক দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ২-০তে ইংল্যান্ড সিরিজ জিতে নিয়েছে।সকাল পৌনে ১১টায় দিকে বাংলাদেশ দলের চট্টগ্রাম পৌঁছার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে বিমানের বিলম্ব হয়। বিমানবন্দর থেকে তাঁরা সরাসরি হোটেল পেনিনসুলায় উঠেছে। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ইকবালকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। তামিমের ভাবি অর্থাত্ নাফিস ইকবালের স্ত্রী তামিমকে স্বাগত জানান। নাফিসের শিশুসন্তানও এ সময় উপস্থিত ছিল। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে তামিম কিছুক্ষণ সময় কাটিয়ে আবার দলের সঙ্গে টিমের বাসে হোটেলের উদ্দেশে রওনা দেন।