বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ, ১৯৭২
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। নিরীহ বাঙালির ওপর নির্মম অত্যাচার, খুন, ধর্ষণ, জোর করে ধর্মান্তরিত করা, বাড়িঘরে অগ্নিসংযোগসহ ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত পাকিস্তানি হানাদারদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামসের বিচারের জন্য গঠন করা হয় ‘বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ, ১৯৭২’।স্বাধীনতা লাভের প্রায় এক মাসের মধ্যে এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পরপরই ১৯৭২ সালের ২৪ জানুয়ারি ওই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। ১৯৭২ সালের ২৯ জানুয়ারি দালাল আইনের বিবরণ প্রকাশ করে ‘দৈনিক ইত্তেফাক’। এতে বলা হয়:‘যেক্ষেত্রে কতিপয় ব্যক্তি, ব্যক্তিগতভাবে অথবা সংগঠনের সদস্য হিসাবে সরাসরি অথবা পরোক্ষভাবে বাংলাদেশে বেআইনিভাবে জবরদখলকারী পাকিস্তান সশস্ত্র বাহিনীর সহিত যোগসাজশে লিপ্ত হইয়াছে, বাংলাদেশের বেসামরিক জনসংখ্যার সম্পত্তি ও সম্মানের বিরুদ্ধে, নারী-পুরুষ ও শিশুর বিরুদ্ধে বর্বরতা পরিচালনা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধবৃত্তি পরিচালনায় পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য দান অথবা উসকানি দান করিয়াছে এবং ভিন্নতর কোনো পন্থায় দখলদার পাকফৌজের স্বার্থে সাহায্য দান, সহযোগিতা দান অথবা সক্রিয়তা প্রদর্শন করিয়াছে, বাংলাদেশে পাকফৌজের দখলদার দীর্ঘতর করার অভিপ্রায়ে, দখলদার ফৌজের রক্ষণাবেক্ষণ, ভরণপোষণ, শক্তি জোগানো অথবা সমর্থনের পক্ষে কোনোরূপ কাজ করিয়াছে অথবা বাংলা গণপ্রজাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা অথবা যুদ্ধ পরিচালনায় উত্সাহ দান করিয়াছে, এরূপ যোগসাজশ যেক্ষেত্রে বাংলাদেশের জনগণের ও বিশ্বের সত্যাশ্রয়ী মানুষের নৈতিক উপলব্ধিকে বিক্ষুব্ধ করিয়া তুলিবার মতো ব্যাপক মাত্রায় সন্ত্রাসের রাজত্ব কায়েম ও মানবতাবিরোধী অপরাধবৃত্তি সংঘটনে সহায়তা করিয়াছে এবং যেহেতু আইনের যথাবিহিত পদ্ধতিতে এ সকল ব্যক্তির বিরুদ্ধে কার্যকরী ও পর্যাপ্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অপরিহার্য এবং যেহেতু এ সকল ব্যক্তির ত্বরিত ও অবাধ বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালসমূহ গঠনের ব্যবস্থা করা দরকার।তাই এক্ষণে ১৯৭২ সালের বাংলাদেশের অস্থায়ী শাসনতন্ত্র আদেশের সহিত ঘোষিত, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সনদের বিধান অনুসরণে এবং এ সবকিছুর মাধ্যমে রাষ্ট্রপতিকে প্রদত্ত সকল ক্ষমতা প্রয়োগ করিয়া তিনি নিম্নোক্ত আদেশ দান করিয়াছেন:১/ (১) এ আদেশকে বলা হইবে বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ, ১৯৭২।(২) সমগ্র বাংলাদেশে ইহা বলবত্ হইবে।(৩) এ আদেশ অবিলম্বে বলবত্ হইবে এবং আদেশটি ১৯৭১ সালের ২৬ মার্চ হইতে কার্যকর করা হইয়াছে বলিয়া ধরিয়া লইতে হইবে।২/ এ আদেশে—(ক) ‘বিধি’ বলিতে ফৌজদারি বিচারবিধি, ১৮৯৮ (১৮৯৮ সালের পঞ্চম আইন) বুঝাইবে।(খ) (খ) ‘দালাল’ অর্থে এমন ব্যক্তিকে বুঝাইবে, যে—(১) দখলদার বাহিনী কর্তৃক বাংলাদেশে বেআইনি দখলদারী বজায় রাখা, রক্ষা করা, জোরদার করা বা দীর্ঘস্থায়ী করার ব্যাপারে সংশ্লিষ্ট বাহিনীকে সাহায্য করা বা প্ররোচনা দান করিয়াছে;(২) দখলদার বাহিনীকে যেকোনোভাবে, কথায়, ইঙ্গিতে বা আচরণে বৈষয়িক সাহায্য দান করিয়াছে।(৩) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করিয়াছে অথবা প্ররোচনা দিয়াছে:(৪) দখলদার বাহিনীর বিরুদ্ধে জনগণ ও বাংলাদেশ মুক্তিবাহিনীর মুক্তিসংগ্রামের প্রচেষ্টা সক্রিয়ভাবে প্রতিরোধ অথবা অন্তর্ঘাতের মাধ্যমে বিনষ্ট করিয়াছে।(৫) প্রকাশ্য বিবৃতি দানের মাধ্যমে অথবা বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে কোনো প্রতিনিধিদল বা কমিটিতে অন্তর্ভুক্ত হইয়া অপপ্রচারে অথবা উপনির্বাচনে অংশগ্রহণ করিয়াছে অথবা বাংলাদেশে জোরপূর্বক দখলকার অব্যাহত রাখার ষড়যন্ত্রকে জোরদার করার জন্য দখলদার বাহিনীকে সাহায্য দান অথবা সাহায্য দানের চেষ্টা করিয়াছে।ব্যাখ্যা: যে ব্যক্তি সত্ বিশ্বাসে বলবত্ আইনের বাধ্যবাধকতার দরুন তাহা পালন করিয়াছে, তাহাকে দালাল বলিয়া গণ্য করা হইবে না।তবে, যে ব্যক্তি বেসামরিক নাগরিক বা বাংলাদেশ মুক্তিবাহিনীর সদস্যদের হত্যা, তাঁহাদের সম্পত্তি ধ্বংস বা তাঁহাদের নারীদের উপর বলাত্কার ও শ্লীলতাহানির মতো কার্যে লিপ্ত হইয়াছে, দখলদার বাহিনী কর্তৃক পাস করা ঘৃণ্য আইনের আওতায় এ সকল কাজ করা যদি তাহার কর্তব্যও হইয়া থাকে, তথাপি তাহাকে দালাল বলিয়া গণ্য করা হইবে।(গ) সরকার বলিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বুঝাইবে।(ঘ) মুক্তিবাহিনী বলিতে বাংলাদেশের মুক্তিসংগ্রামে ব্যাপৃত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সকল বাহিনী।(ঙ) দখলদার বাহিনী বলিতে বাংলাদেশ দখলে লিপ্ত পাকিস্তান সশস্ত্র বাহিনী বুঝাইবে।(১) সরকার কর্তৃক ক্ষমতা প্রদত্ত কোনো পুলিশ অফিসার অথবা ব্যক্তি কোনো প্রকার পরোয়ানা ছাড়া দালাল বলিয়া বাস্তবিকই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করিতে পারিবেন।(২) (১) নং ধারা বলে কোনো পুলিশ অফিসার বা ব্যক্তি কোনো গ্রেপ্তার করিলে অবিলম্বে গ্রেপ্তারের ভিত্তিস্বরূপ তথ্য বা দলিলপত্রাদি সরকারকে অবহিত করিবেন এবং সরকারের আদেশপ্রাপ্তির পূর্বে সরকারের সম্ভাব্য নির্দেশের অনুরূপ ব্যবস্থায় তাহাকে আটক রাখিবেন।(৩) (২) নং ধারার অধীনে রিপোর্ট লাভের পর সরকার লিখিতভাবে আদেশ দান করিয়া অনুরূপ ব্যক্তিকে, তাহার মামলার ব্যাপারে তদন্ত শেষ করিবার জন্য প্রাথমিক পর্যায়ে ছয় মাস কাল আটক রাখার নির্দেশ দিতে পারেন।(৪) তদন্ত শেষ করিবার জন্য আরও সময় দরকার, সরকার ইহা মনে করিলে আটক রাখার মেয়াদ আরও বাড়াইয়া দেওয়া যাইতে পারে।(৫) এই আদেশ জারি হওয়ার পূর্বে দালাল সন্দেহে ধৃত ও আটক ব্যক্তিকে এক্ষণে এই আদেশ মোতাবেক ধৃত ও আটক বলিয়া ধরা হইবে এবং অনুরূপ অন্তরীণ অনুমোদন করিয়া সরকার লিখিতভাবে আদেশ প্রদান করিবেন।প্রাথমিক অন্তরীণের মেয়াদ ছয় মাস। তবে অনুরূপ ব্যক্তির গ্রেপ্তারের তারিখ হইতে এই মেয়াদ হিসাব করা হইবে।(৪) সাময়িকভাবে বলবত্ অন্য কোনো আইন বা বিধানে ভিন্নতর কিছু থাকিলে তফসিলে সুনির্দিষ্টভাবে বর্ণিত কোনোরূপ অপরাধে লিপ্ত থাকার দায়ে অপরাধী বলিয়া পরিগণিত দালালকে এই আদেশের আওতায় গঠিত বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা হইবে এবং অন্য কোনো আদালতের অনুরূপ অপরাধের ব্যাপারে বিচারের কোনো এখতিয়ার থাকিবে না।৫/ (১) সরকার প্রয়োজনীয় সংখ্যক বিশেষ ট্রাইব্যুনাল গঠন করিতে পারিবেন এবং আদেশানুযায়ী অপরাধের শাস্তি বিধান করিতে পারিবেন, জেলা বা অঞ্চলের জন্য সরকার যতটি প্রয়োজন মনে করিবেন ততটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা যাইবে।(২) একটি বিশেষ ট্রাইব্যুনালে একজন সদস্য থাকিবেন।(৩) কোনো ব্যক্তি দায়রা জজ অথবা অতিরিক্ত দায়রা জজ অথবা সহকারী দায়রা জজ না হইলে বিশেষ ট্রাইব্যুনালের সদস্য হওয়ার যোগ্য বিবেচিত হইবেন না।৬/ (১) অতিরিক্ত দায়রা জজ তফসিলের ১ম ও ২য় অংশের আওতাভুক্ত অপরাধগুলির বিচার করিবেন।(২) সরকারি দায়রা জজ তফসিলের ৩য় ও ৪র্থ অংশের আওতাভুক্ত অপরাধগুলির বিচার করিবেন।৭/ থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট হইতে এ আদেশের অধীনে একটি রিপোর্ট না পাইলে বিশেষ ট্রাইব্যুনাল কোনো অপরাধকেই বিচারযোগ্য বলিয়া গণ্য করিবেন না।৮/ ১৮৯৮ সালের ফৌজদারি দণ্ডবিধি এই আদেশের সহিত অসঙ্গতিপূর্ণ না হইলে এতদসংক্রান্ত বিচারের সকল ব্যাপারে প্রযোজ্য হইবে।৯/ (১) ন্যায়বিচারের স্বার্থে বিচার স্থগিত রাখা প্রয়োজন, ট্রাইব্যুনাল স্বয়ং এ সিদ্ধান্ত গ্রহণ না করিলে অন্য কোনো প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল শুনানি স্থগিত রাখিতে বাধ্য থাকিবে না।(২) অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতি সত্ত্বেও যদি তাহার কৌঁসুলি হাজির থাকেন, তবে বিচারের শুনানি চলিতে থাকিবে। এ ছাড়া স্বীয় কৌঁসুলির অনুপস্থিতিতে অভিযুক্ত যদি এতদমর্মে আবেদন জানায়, তবে ট্রাইব্যুনাল একজন কৌঁসুলি নিয়োগের ব্যবস্থা করিয়া শুনানি চালাইয়া যাইবেন।১০/ বিশেষ ট্রাইব্যুনাল অভিযোগের সহিত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার কথা—এমন কোনো ব্যক্তির নিকট হইতে কোনো সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ কিংবা অভিযোগের গোপন বিষয় জানার জন্য তাহাকে এই শর্তে ক্ষমতা করিতে পারেন যে, সেই ব্যক্তি তাহার জানা সমস্ত ব্যাপারটির পূর্ণ ও সঠিক তথ্য প্রদান করিবে এবং এই ব্যাপারে জড়িত প্রত্যেক ব্যক্তি, সেই ব্যক্তি প্রধান অপরাধী হোক কিংবা তাহার সাহায্যকারী হোক, কমিশনের নিকট তাহাদের ব্যাপারে সমস্ত তথ্য প্রকাশ করিবে। এমনভাবে ক্ষমা প্রদর্শন ৩৩৯ ও ৩৩৯-ক ধারার পরিপূরক হইতে হইবে এবং তাহা ৩৩৮ ধারা অনুসারে হইয়াছে বলিয়া ধরিতে হইবে।১১/ ইহার সহিত সঙ্গতিপূর্ণ অন্য যেকোনো আইন সাময়িকভাবে বলবত্ থাকিবে— (ক) তালিকার প্রথম পর্বে বর্ণিত অপরাধের জন্য দোষী সাব্যস্ত কোনো দালাল মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইতে পারে এবং তাহাকে জরিমানা করা যাইতে পারে।(খ) তালিকার দ্বিতীয় পর্বে বর্ণিত অপরাধসমূহের জন্য দোষী সাব্যস্ত কোনো দালাল অনধিক ১০ বত্সর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবে এবং তাহাকে জরিমানায়ও দণ্ডিত করা যাইবে।(গ) তালিকার তৃতীয় পর্বে বর্ণিত অপরাধসমূহের জন্য দোষী সাব্যস্ত কোনো দালালকে অনধিক পাঁচ বত্সর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা যাইবে এবং সে ক্ষেত্রে জরিমানাও করা যায়।(ঘ) তালিকার ৪র্থ পর্বে বর্ণিত অপরাধসমূহের জন্য দোষী সাব্যস্ত কোনো দালালকে অনধিক দুই বত্সর কারাদণ্ড ও জরিমানায় দণ্ডিত করা যাইবে।১২/ বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক কোনো দণ্ডিত দালালের প্রতি অনুকম্পা ব্যতিরেকে সরকারের জন্য সরল বিশ্বাসে সরকারের পক্ষে লিখিত আদেশবলে উক্ত দালালের অস্থাবর বা স্থাবর সম্পত্তি কিংবা সম্পত্তির অংশবিশেষ বাজেয়াপ্ত করা যাইতে পারে।১৩/ এমন ধরনের কোনো অপরাধী যদি একাধিক ক্ষেত্রে দোষী সাব্যস্ত হয়, তবে দণ্ডাদেশ যুগপত্ একই সঙ্গে বলবত্ হইতে পারে কিংবা পর পর কার্যকরী হইবে। এই বিষয়টি নির্ধারণ করিবেন বিশেষ ট্রাইব্যুনাল।১৪/ আলোচ্য আদেশ বলে কোনো অপরাধের জন্য দণ্ডিত কিংবা অভিযুক্ত ব্যক্তিকে দণ্ডবিধির পরিপূরক না হইলে জামিনে মুক্তি দেওয়া যাইবে না।১৫/ দণ্ডবিধির XXVII অধ্যায়ের বিধান বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক পাস করা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য হইবে।১৬/(১) কোনো অপরাধের জন্য ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডিত ব্যক্তি হাইকোর্টে আপিল করিতে পারেন।(২) বিশেষ ট্রাইব্যুনালের অব্যাহতি আদেশের জন্য সরকার সরকারি কৌঁসুলিকে হাইকোর্টে আপিল করার নির্দেশ প্রদান করিতে পারেন। সরকারি কৌঁসুলি বিশেষ ট্রাইব্যুনালকে এই আপিলের কথা জানাইবার পর উক্ত ব্যক্তিকে আটকাবস্থা হইতে আর অব্যাহতি দেওয়া হইবে না।(৩) উপধারা (১) বলে আপিল দণ্ডাদেশের পর তিন দিনের মধ্যে করিতে হইবে এবং উপধারা (২) বলে অব্যাহতি দান আদেশের পর ৩০ দিনের মধ্যে উক্ত আপিল করিতে হইবে।(৪) আপিল যেমন তথ্যের পরিপ্রেক্ষিতে করা যাইবে, তেমনি আইন অনুসারেও করা যায়।’