বাংলাদেশ নতুন বিজয়ের দিকে যাত্রা করল
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের ফাঁসির আদেশের খবরে আজ সোমবার সন্তুষ্টি প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যক্তিরা।অ্যাটর্নি জেনারেলের প্রতিক্রিয়াঅ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এ রায় সার্বভৌমত্বের রায়। এ রায় মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে রায়। এর মাধ্যমে সভ্যতাবিরোধী অপরাধ প্রমাণিত হয়েছে। আবুল কালাম আযাদকে ধরতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। অধ্যাপক মুনতাসীর মামুনইতিহাসবিদ ও অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, এই বিচারের মাধ্যমে বাংলাদেশ নতুন একটি বিজয়ের দিকে যাত্রা করল। এই রায়ে প্রমাণ হয়েছে, ১৯৭১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ছিল এবং বিচার বানচালের চেষ্টা করে আসছিল। এই রায়ের পর জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুসাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেছেন, জামায়াতকে যুদ্ধাপরাধীদের দল হিসেবে চিহ্নিত করতে হবে। এ রায়ের মধ্যে তা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আরও জোরদার করার আহ্বান জানান তিনি।