বাংলাদেশ নারী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় লাভ করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে জানান, প্রধানমন্ত্রী এই বিজয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। খবর বাসসের।আজ ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়ে ১-০তে এগিয়ে গেল।সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা ১০৫/৬ (২০ ওভার)সুসান বেনাদে ৩৭, সালমা খাতুন ২/২১বাংলাদেশ ৭৫/৩ (১২.১ ওভার)সালমা খাতুন ২৭, শুকতারা ১৫, রুমানা ১৪সুসান বেনাদে ১/৫বাংলাদেশ নারী ক্রিকেট দল ৭ উইকেটে জয়ী।(দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১০৬ রান করার পর শুরু হয় বৃষ্টি। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে এরপর বাংলাদেশের সামনে জয়ের জন্য নতুন লক্ষ্য দেওয়া হয়। জিততে হলে ১৩ ওভারে ৭৩ রান করতে হবে। বৃষ্টির পর এমন লক্ষ্য নিয়ে খেলতে নেমে বাংলাদেশ ৫ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয়।)