বাংলাদেশ-নেপাল বাণিজ্য সচিব পর্যায়ে বৈঠক চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-নেপাল বাণিজ্য সচিব পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।বৈঠকে বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য সচিব মো. গোলাম হোসেন। ছয় সদস্যের নেপাল প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সে দেশের বাণিজ্য সচিব পুরুষোত্তম ওঝা।বৈঠকের আলোচনায় ভারতের ভূখণ্ড ব্যবহার করে দুই দেশের মধ্যে যোগাযোগ স্থাপন, চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার, ঢাকা-কাঠমন্ডু বাস চালুর বিষয়গুলো প্রাধান্য পাবে। এ ছাড়া নেপালিদের জন্য বাংলাদেশে প্রবেশ-ভিসার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।