বাংলাদেশ নৌবাহিনীতে শিগগির তিনটি আধুনিক যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে শিগগিরই ব্রিটিশ রয়েল নেভি থেকে তিনটি আধুনিক যুদ্ধজাহাজ নিয়ে অন্তর্ভুক্ত করবে।আজ রোববার বঙ্গভবনে নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন। তিনি রাষ্ট্রপতিকে জানান, আগামী নভেম্বরের শেষ সপ্তাহেই জাহাজ তিনটির কমিশনিং শেষ হতে পারে। বর্তমান সরকার কর্তৃক গৃহীত চলমান উন্নয়নকার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হলে বাংলাদেশ নৌবাহিনী অনেক এগিয়ে যাবে। নেৌবাহিনীর প্রধান রাষ্ট্রপতিকে আরও অবহিত করেন, বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের প্রশিক্ষণের বিষয়ে আলোচনার জন্য তিনি যুক্তরাজ্য, লেবানন ও সৌদি আরব সফর করবেন।রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে নেওয়া কর্মসূচিগুলোর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ নৌবাহিনীকে উন্নত দেশগুলোর নৌবাহিনীর ন্যায় দক্ষ ও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন বাহিনীতে উন্নীত করার ওপর গুরুত্ব আরোপ করেন।এ সময় রাষ্ট্রপতির সচিব মোহাম্মাদ শফিউল আলম, রাষ্ট্রপতির সামরিকসচিব মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ূন কবির ও রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঞা উপস্থিত ছিলেন।