বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক হিমঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে খুব খারাপ সম্পর্ক চলে আসছে। এরই পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২০ আগস্ট পাকিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত আলমগীর বাশার খান বাবর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা এ আলোচনায় কোনো সাড়া দেননি। গত ৩০ আগস্ট উইকিলিকসে ফাঁস হওয়া তারবার্তায় দেখা যায়, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি এ কথা ওয়াশিংটনকে জানিয়েছিলেন। গোপন ওই তারবার্তার বিষয় ছিল, ‘পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক হিমঘরে’ (পাকিস্তান-বাংলাদেশ রিলেশনস রিমেইন ইন ডিপ ফ্রিজ)।তারবার্তায় বলা হয়, বাবর আক্ষেপ করে বলেন এর ফলে পাকিস্তান ও বাংলাদেশ তাদের সম্পর্ক উন্নয়নের এক সুবর্ণ সুযোগ হারাল।এ প্রস্তাব প্রত্যাখ্যানের অর্থ বাংলাদেশ এখনো পাকিস্তানকে খুবই অবিশ্বাস করে। অনেক আওয়ামীপন্থী মনে করেন, বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাসীদের একটি অংশকে পাকিস্তানের গোয়েন্দা বাহিনী মদদ দেয়। আওয়ামী লীগ মনে করে, পাকিস্তান সরকার তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপিকে নৈতিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান করে।মরিয়ার্টি আরও বলেন, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে দুর্বল সম্পর্কের কারণে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।