বাংলাদেশ-পাকিস্তানের চেয়েও ভারতে লিঙ্গবৈষম্য বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিঙ্গবৈষম্যের সূচকে (জেন্ডার ইনইকুয়ালিটি ইনডেক্স) বাংলাদেশ ও পাকিস্তানের চেয়েও খারাপ অবস্থানে আছে ভারত। ২০০৮ থেকে ২০১১—এই তিন বছরে ভারতের লিঙ্গবৈষম্যের শোচনীয় অবস্থার পরিসংখ্যান তুলে ধরে এ তথ্য দিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। খবর দ্য লিংক।লিঙ্গবৈষম্যের ক্ষেত্রে ১৪৬টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১২৯তম। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র আফগানিস্তানই ভারতের নিচে।মানব উন্নয়ন সূচকে (এইচডিআই) ভারতের মান কমেছে ৩০ শতাংশ। এখন ১৮৭টি দেশের মধ্যে ভারত ১৩৪তম। এ ক্ষেত্রে ভারতের তুলনায় বাংলাদেশ, নেপাল ও পাকিস্তান বেশ ভালো অবস্থানে রয়েছে। বাংলাদেশ ১১২, নেপাল ১১৩ এবং পাকিস্তান ১১৫তম স্থানে রয়েছে।নারীদের প্রজননস্বাস্থ্য, প্রসবকালীন মৃত্যুর হার, ক্ষমতায়ন—এসব বিষয় বিবেচনায় নিয়ে লিঙ্গবৈষম্যের সূচক পরিমাপ করা হয়। ক্ষমতায়নের ক্ষেত্রে সংসদে নারীদের আসন, মাধ্যমিক শিক্ষার অনুপাত এবং শ্রমে নারীদের অংশগ্রহণের হার বিবেচনা করা হয়েছে।