বাংলাদেশ প্রিয় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টিভিতে আজ থেকে ১৫ ডিসেম্বর প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রচারিত হবে ‘বাংলাদেশ প্রিয় বাংলাদেশ’ অনুষ্ঠান। মুক্তিযুদ্ধবিষয়ক পর্যালোচনার এই অনুষ্ঠানের প্রতি পর্বে থাকবেন দুইজন মুক্তিযোদ্ধা অতিথি ও মুক্তিযোদ্ধার একজন সন্তান। থাকবে আজকের চরমপত্র, স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে, কাগজে প্রকাশ, রণাঙ্গনের কবিতা, গান ও নাচ। অনুষ্ঠানে গান গাইবেন তপন মাহমুদ, মালা খুররম, রুপা ফরহাদ, তিমির নন্দী, কল্যাণী ঘোষ, উমা খান, মনোরঞ্জন ঘোষাল ও প্রমোদ দত্ত। প্রযোজনা করেছেন ফয়েজ রেজা। বিজ্ঞপ্তি