বাংলাদেশ বেতারে স্বপ্নদলের ‘ডাকঘর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে বাংলাদেশ বেতারে প্রচারিত হবে স্বপ্নদলের নাটক ডাকঘর। জানা গেছে, আজ বুধবার রাত ১০টায় বাংলাদেশ বেতারের ‘ঢাকা-ক (৬৯৩ কিলোহার্টজ)’ কেন্দ্র থেকে শ্রুতিনাট্য হিসেবে প্রচার করা হবে নাটকটি। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথের নাট্যদর্শন অনুসরণের মাধ্যমে গবেষণাগার নাট্যরীতিতে তৈরি করা হয়েছে ডাকঘর নাটকটি।’জাহিদ রিপন আরও জানান, সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনে ‘মঞ্চনাটক’ অনুষ্ঠানে দেখানো হয় নাটকটি।