বাংলাদেশ ব্যাংকে আগুন, এখন নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে আজ মঙ্গলবার সকালে আগুন লাগে। বেলা ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আছে বলে জানা যায়। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে তাত্ক্ষণিকভাবে কিছু জানা যায়নি।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটায় ব্যাংকের কার্যক্রম শুরু হয়। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ভবনে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এখনো বাংলাদেশ ব্যাংক ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে বলে জানা যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভবনের তৃতীয় তলায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানায়।