বাংলাদেশ-ভারত তিন চুক্তি বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও ভারত অপরাধ এবং সন্ত্রাসবাদ-বিষয়ক তিনটি চুক্তি অনুসমর্থনের দলিল হস্তান্তরের প্রটোকলে আজ বৃহস্পতিবার সই করেছে। ফলে গত বছরের ১১ জানুয়ারি দিল্লি শীর্ষ বৈঠকে সই হওয়া ওই তিন চুক্তি বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে।স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার প্রটোকলে দুই দেশের পক্ষে সই করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দিল্লি শীর্ষ বৈঠক শেষে তিনটি চুক্তি সই করেন। চুক্তিগুলো হচ্ছে ‘অপরাধ দমন বিষয়ে পারস্পরিক আইন সহায়তা’, ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদকপাচার বিষয়ক চুক্তি’ ও ‘কারাবন্দী ব্যক্তিদের হস্তান্তর বিষয়ক চুক্তি’।