বাংলাদেশ-ভারত সেনাদলের যৌথ অনুশীলন আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জালালাবাদ সেনানিবাসে আজ রোববার বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ভারতীয় সেনাবাহিনীর একটি দলের সঙ্গে যৌথ অনুশীলনে অংশ নেবে। ‘এক্সারসাইজ সম্প্রীতি-২’ নামের এই যৌথ অনুশীলন ২২ অক্টোবর পর্যন্ত চলবে।এ উপলক্ষে মেজর এস ওয়াই মহাদিকের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর ২৫ সদস্যের একটি দল নিয়ে ভারতীয় বিমানবাহিনীর একটি বিমান গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় (এএন-৩২) সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। উভয় দেশের সেনাবাহিনীর সদস্যদের পেশাগত জ্ঞান বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্কোন্নয়নই এ অনুশীলনের লক্ষ্য।উল্লেখ্য, এর আগে ২০১০ সালের ১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ‘এক্সারসাইজ সম্প্রতি-১’ নামে বাংলাদেশ ও ভারত সেনাদলের যৌথ অনুশীলন আসামের জোড়হাটে অনুষ্ঠিত হয়েছিল। একজন লেফটেন্যান্ট কর্নেলের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ সদস্যের একটি দল তাতে অংশ নিয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর অনুশীলন দলটি ২৩ অক্টোবর সিলেট থেকে দেশে ফিরে যাবে। আইএসপিআর।