বাংলাদেশ-ভারতের ম্যাচ দেখলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে বসে বাংলাদেশ-ভারতের ম্যাচ উপভোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ শনিবার খেলা শুরুর পাঁচ মিনিট আগে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে যান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিকেল পাঁচটা পর্যন্ত খেলা দেখেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, বিকেল পাঁচটার পর প্রধানমন্ত্রী গণভবনে যান এবং সেখানে টেলিভিশনের পর্দায় খেলা দেখেন।মিরপুর স্টেডিয়ামে বসে খেলা দেখার সময় তাঁর সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ মেয়ে শেখ রেহানা, তাঁর ছেলে রেদোয়ান সিদ্দিক মুজিব, পুত্রবধূ পেপি সিদ্দিক ও মেয়ে লীলা সিদ্দিক, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রমুখ। বাসস।