বাংলাদেশ মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশনের রংপুর বিভাগীয় কমিটি গঠন
বাংলাদেশ মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশনের রংপুর বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। ৪ মার্চ রাজশাহী চেম্বার ভবনে অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় সভাপতি আবদুল বাতেনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদকে সভাপতি এবং কুড়িগ্রাম পৌরসভার মেয়র আবুবক্কর সিদ্দিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্যের রংপুর বিভাগীয় মিউনিসিপ্যাল অ্যাশোসিয়েশন কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ বি এম খায়রুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন। এদিকে দেওয়ান কামাল আহমেদ রংপুর বিভাগীয় মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় নীলফামারী-২ সদর আসনের সাংসদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদ মাহমুদ, নীলফামারী চেম্বার সভাপতি আবদুল ওয়াহেদ সরকার, দোকানমালিক সমিতির সভাপতি শামসুল হক এবং নীলফামারী পৌর কর্মচারী পরিষদের সভাপতি গোলাম মোস্তফা অভিনন্দন জানিয়েছেন।