বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের খসড়া চূড়ান্ত করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের স্বাস্থ্যসেবা সময়োপযোগী করার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০-এর খসড়া চূড়ান্ত করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এটি চূড়ান্ত করা হয়।এর আগে মন্ত্রিসভায় বিলটির অনুমোদন দেওয়া হয়। পরে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এটি সংসদে উপস্থাপন করেন। বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কমিটি প্রস্তাবিত আইনটির বিভিন্ন ধারার প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জন করে। আইন হিসেবে পাসের জন্য সংসদের আগামী অধিবেশনে এটি উপস্থাপন করা হবে। সভায় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, মুজিবুর রহমান, আমানউল্লাহ, এম এ মান্নান, মতিউর রহমান, মুরাদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।