বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর দুর্যোগ মোকাবিলা সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সামরিক বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সামরিক বাহিনীর যৌথ উদ্যোগে দুর্যোগ মোকাবলাবিষয়ক সেমিনার কাল রোববার ঢাকার লেক শোর হোটেলে অনুষ্ঠিত হবে। তবে সেমিনারটি উন্মুক্ত নয়।অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স নিকোলাস ডিন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মেজর জেনারেল রেমন্ড রিস ও বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার কমোডর মো. হুমায়ূন কবির বক্তব্য দেবেন।আয়োজকেরা জানান, জার্মানির বিখ্যাত দুর্যোগবিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর এনভায়রমেন্ট অ্যান্ড হিউম্যান সিকিউরিটি (ইউএনইউ-ইএইচএস) সম্প্রতি বাংলাদেশকে ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও সুনামির হুমকি বিবেচনায় ষষ্ঠ সর্বাধিক হুমকির সম্মুখীন রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে। ১৮ সেপ্টেম্বর ভারতের সিকিমে উত্পত্তি হওয়া ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি ঢাকা ও দেশের অন্যান্য এলাকায় অনূভুত হয়। এ ঘটনাটি মনে করিয়ে দেয় যে বাংলাদেশ দুর্যোগের সম্মুখীন।ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদবিজ্ঞপ্তিতে আজ বলা হয়, সেমিনারটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দুর্যোগ মোকাবিলায় বহুপাক্ষিক আত্মকার্যপ্রণালী গড়ে তোলার সমন্বিত প্রয়াস। দুর্যোগ মোকাবিলায় আরম্ভস্থল থেকে দুর্যোগ-আক্রান্ত এলাকা পর্যন্ত ত্রাণ ও সহায়তা পৌঁছাতে সমস্যা চিহ্নিত করা, সময়মতো প্রস্তুতি ও ঝুঁকি কমানো এই আয়োজনের মূল লক্ষ্য।