বাংলাদেশ রেড ক্রিসেন্ট লটারির ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট লটারির ড্র হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হলি ফ্যামিলি মেডিকেল কলেজ মিলনায়তনে এ ড্র অনুষ্ঠিত হয়। লটারিতে প্রথম পুরস্কার বিজয়ীর লটারির নম্বর ‘ঘ- ৪১৫৫১১’. দ্বিতীয় পুরস্কার ‘ঙ-২৪৮০৫২’, তৃতীয় পুরস্কার ‘ক ৯৪৬২৭১’।ড্র অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির বাংলাদেশের চেয়ারম্যান এস এম আকবর, সাংসদ আসাদুজ্জামান নূর, কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, ঢাকার জেলা প্রশাসন মহিবুল হকসহ প্রমুখ। প্রথম পুরস্কারের মূল্য ২৫ লাখ টাকাসহ মোট ৪০ লাখ টাকার পুরস্কার দেওয়া হচ্ছে। এবারের লটারি ড্র তাদের ১৯তম লটারি অনুষ্ঠান।