বাংলাদেশ রেশম বোর্ড পুনর্গঠনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেশম শিল্পের বিকাশে বাংলাদেশ রেশম বোর্ডকে পুনর্গঠনের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে সরকারি প্রতিষ্ঠানসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায়।আজ রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ তাঁত বোর্ড, বাংলাদেশ রেশম বোর্ড এবং বাংলাদেশ সিল্ক ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম ও অডিট আপত্তি সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়।বৈঠকে তাঁত ও তাঁতিদের সংখ্যা বাড়ানো এবং তাঁত শিল্পের উন্নয়নে বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয়। তাঁতিদের জন্য দেওয়া সরকারি ঋণসহায়তা তাঁত শিল্পের উন্নয়নে ব্যবহূত হচ্ছে কি না, তার মনিটরিং ব্যবস্থা জোরদার করারও পরামর্শ দেওয়া হয়।রেশম উত্পাদন ও রেশমের গুণগতমান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শও দেওয়া হয় বৈঠকে। এ ছাড়া রেশম শিল্পের বিকাশে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ রেশম বোর্ড, বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএসআরটিআই) এবং বাংলাদেশ সিল্ক ফাউন্ডেশনকে একীভূত করে বাংলাদেশ রেশম বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্তের বিষয়ে কমিটি একমত ব্যক্ত করে দ্রুত তা বাস্তবায়নের সুপারিশ করা হয়।এ সময় কমিটির সদস্য জয়নুল আবদিন ফারুক, এস কে আবু বাকের, বাংলাদেশ রেশম বোর্ডের চেয়ারম্যান সুনীল চন্দ্র পাল, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দার ও বাংলাদেশ সিল্ক ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক কান্তিভূষণ সরকার, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বাসস।