বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের রজতজয়ন্তী উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতা ও নির্মাণকর্মীদের সংগঠন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ২৪ আগস্ট। রজতজয়ন্তী উপলক্ষে কাল শুক্রবার দিনব্যাপী আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছে ফোরাম। সংগঠনের সভাপতি মোরশেদুল ইসলাম বলেন, ‘এ সংগঠনের সঙ্গে অনেকেই বিভিন্ন সময় নানাভাবে সম্পৃক্ত ছিলেন। আমরা চাই বর্তমান সদস্যদের সঙ্গে তাঁরাও এই আনন্দ অনুষ্ঠানে অংশ নিন।’ তিনি জানান, ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে এই অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ১০টায়। বেলা সাড়ে ১১টায় হবে স্মৃতিচারণা ও মুক্ত আলোচনা। বিকেল সাড়ে চারটায় আলোচনার পর সন্ধ্যা ছয়টায় হবে আগামী, হুলিয়া ও আদম সুরত ছবির প্রদর্শনী।