বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তিন যুগ পূর্তি অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর প্রতিনিধি জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তিন যুগ পূর্তি উপলক্ষে গত রোববার রাতে শেরপুর জেলা শিল্পকলা একাডেমী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন স্বাগত বক্তব্য দেন। একাডেমীর অর্ধশতাধিক নবীন-প্রবীণ শিল্পী সংগীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমীর শিক্ষক উদয়শংকর সাহা।