বাংলাদেশ সফরে আসছেন ব্রিটিশ রাজকুমারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ রাজকুমারী প্রিন্সেস অ্যান তিন দিনের সফরে কাল মঙ্গলবার সকালে ঢাকায় আসছেন। বাংলাদেশ সফরকালে তিনি রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। এ ছাড়া তিনি সাতক্ষীরা ও বাগেরহাটে ব্রিটিশ সরকারের সহায়তায় পরিচালিত উন্নয়ন কার্যক্রম দেখতে যাবেন।ঢাকায় অবস্থানকালে প্রিন্সেস অ্যান কাল সকালে সামাজিক ব্যবসার আওতায় পরিচালিত নার্সিং প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করবেন।প্রিন্সেস অ্যান ২০০০ সালে একবার বাংলাদেশে এসেছিলেন।