বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সীমান্ত অঞ্চলে কড়া নজরদারির জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশে জামায়াত-শিবিরের সহিংসতা এবং শাহবাগ আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে ভারতের সীমান্তে এই নজরদারি আরোপ করা হয়। এদিকে, অনেক ভারতীয় নাগরিক ভিসা নিয়েও বাংলাদেশে ঢোকার সাহস পাচ্ছেন না। তাঁরা বাংলাদেশ সফর নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে যাওয়া অনেক পর্যটকও হরতালের কারণে আটকা পড়েছেন। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনে পর্যটকদের ভিসার আবেদনের সংখ্যাও কমে গেছে।