বাংলাদেশ সীমান্তে ২৭৩৫ কিমি. কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন: ভারত
ভারত সরকার ভারত-বাংলাদেশ সীমান্তে ২৭৩৫ কিমি. কাঁটাতারের বেড়া নির্মাণ ও সীমান্ত-সংলগ্ন ৬৭৭ কিমি. এলাকায় ফ্লাডলাইট স্থাপন সম্পন্ন করেছে।রাজ্যসভায় আজ বুধবার জয়ন্তী নেত্রাজানের এক প্রশ্নের জবাবে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুল¬াপ¬ালি¬ রামাচান্দ্রান এ কথা জানান।প্রতিমন্ত্রী আরও বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে মোট ৩৪৩৬ দশমিক ৫৯ কিমি. কাঁটাতারের বেড়া নির্মাণ এবং ৩১১৭ কিমি. ফ্লাডলাইট স্থাপন করা হবে। অবশিষ্ট নির্মাণকাজ চলছে এবং ২০১২ সালের মার্চ মাস নাগাদ তা সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অনুরূপভাবে সরকার পাকিস্তান-ভারত সীমান্তেও ২০৪৩ দশমিক ৬৩ কিমি. কাঁটাতারের বেড়া নির্মাণ এবং ২০০৯ দশমিক ৫২ কিমি. ফ্লাডলাইট স্থাপনের পরিকল্পনা নিয়েছে, যার ১৯৫২ দশমিক ৭২ কিমি. কাঁটাতারের বেড়া ও ১৮৬১ দশমিক ৯২ কিমি. ফ্লাইডলাইট স্থাপন সম্পন্ন হয়েছে।—বাসস