বাংলাদেশ ৩২টি দেশে শুল্কমুক্ত পণ্য রপ্তানি করছে: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বিশ্বের ৩২টি দেশে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধার আওতায় বিভিন্ন পণ্য রপ্তানি করছে। দেশগুলো হলো ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশ এবং কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে, নিউজিল্যান্ড ও জাপান।এর বাইরে আরও ১৭টি দেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে শুল্কমুক্ত রপ্তানির সুবিধা পাচ্ছে। দেশগুলো হলো সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, জাপান, রাশিয়ান ফেডারেশন, বেলারুশ, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, ভারত, চীন, মালয়েশিয়া, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান।সরকারি দলের সাংসদ মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ কথা বলেন। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।মন্ত্রী জানান, বাংলাদেশ নরওয়েতে ১০০ শতাংশ, কানাডায় ৯৮ দশমিক ৯ শতাংশ, অস্ট্রেলিয়ায় ১০০ শতাংশ, নিউজিল্যান্ডে ১০০ শতাংশ সুবিধা পাচ্ছে এবং চীনে ৪৭২১টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাচ্ছে।সাংসদ মোশতাক আহমেদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, চীন থেকে বেশিসংখ্যক পণ্যের শুল্কমুক্ত বাজারসুবিধা পাওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।