বাংলাদেশকে জমি হস্তান্তরের বিরোধী বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে কোনো জমি হস্তান্তরের সিদ্ধান্ত সমর্থন করবে না বলে জানিয়েছে বিজেপির আসাম শাখা। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিজেপির আসাম রাজ্য শাখার সভাপতি রঞ্জিত দত্ত বলেন, ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে সরকার এ রাজ্যকে বাংলাদেশিদের জন্য স্বর্গে পরিণত করেছে। এখন আবার জমি বাংলাদেশের হাতে তুলে দিলে অনুপ্রবেশ বাড়বে।উল্লেখ্য, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ জানিয়েছেন, ধুবড়ি ও করিমগঞ্জের কয়েকটি গ্রাম বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত। বিনিময়ে বাংলাদেশের কয়েকটি গ্রাম যুক্ত হবে পশ্চিমবঙ্গে। আসাম ট্রিবিউনের খবরে আরও বলা হয়, বিজেপি তরুণ গগৈ সরকারের ব্যর্থতা তুলে ধরতে রাজ্যজুড়ে কাল শনিবার প্রতিবাদ সমাবেশ করবে।ভারত এবার ব্রহ্মপুত্রর পানিপ্রবাহের ওপর নজরদারি করবে। এ জন্য কেন্দ্রীয় জল কমিশন চীন সীমান্তের কাছে একটি নজরদারি কেন্দ্র বসাবে। ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ের এ-সম্পর্কিত একটি প্রতিবেদন ইতিমধ্যে ভারতের সংসদে পেশ করা হয়েছে। ব্রহ্মপুত্রের পানিপ্রবাহ চীন অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়ায় ভারত এ ব্যবস্থা নিচ্ছে। কেন্দ্রীয় জল কমিশন ইতিমধ্যে এ ব্যাপারে জরিপ চালিয়েছে। তাদের জরিপে দেখা গেছে, ভারতে প্রবেশের সময় ব্রহ্মপুত্রের পানিপ্রবাহ থাকে ৭৮ বিলিয়ন কিউবিক মিটার।